মাতৃভাষার সম্মানে আলোচনা সভা ২০২৬ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

মাতৃভাষার সম্মানে আলোচনা সভা ২০২৬ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

324 views March 3, 2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করেছিল ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ২০২৬’-এর।

উক্ত অনুষ্ঠানটি শুরু করা হয় শহীদদের সম্মানে পুষ্পাঞ্জলি অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে। সেমিনারের মূল লক্ষ্য ছিল বাংলা ভাষা সংরক্ষণে আরো যত্নশীল হওয়া, মাতৃভাষার সম্মানপূর্বক ব্যবহার করা এবং ভাষা শহীদ ও ভাষার আদিকথা নিয়ে আরো বেশি জানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির রুমি, রেজিস্ট্রার সাকির হোসাইন, বিজনেস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Modal Modal