প্রিয় BBA শিক্ষার্থীবৃন্দ,
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী ২৭ জুন ২০২৬ তারিখে আমাদের সমগ্র BBA Department একসাথে একটি রোমাঞ্চকর Day Tour-এ অংশগ্রহণ করতে যাচ্ছে Kokomo Sunset Resort -এ
বিশেষ আকর্ষণ হিসেবে এদিন অনুষ্ঠিত হবে Freshers’ Reception 2026 , যেখানে আমাদের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে BBA পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানানো হবে। এটি হবে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে পরিচয়, সৌহার্দ্য এবং বন্ধন তৈরির একটি চমৎকার সুযোগ।
এই দিনটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয়েছে নানা ধরনের আকর্ষণীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে:
এছাড়াও থাকবে আনন্দঘন আড্ডা, দলীয় কার্যক্রম, ফটোসেশন এবং সবার সাথে একটি চমৎকার দিন কাটানোর সুযোগ।
BBA Department Day Tour & Freshers’ Reception 2026-এ অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে অবশ্যই পূর্বেই নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম Batch Advisors-দের মাধ্যমে পরিচালিত হবে।
সকলকে অনুরোধ করা যাচ্ছে, যত দ্রুত সম্ভব নিজেদের Batch Advisor-এর সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে না।
নিচের লিংকগুলোর মাধ্যমে আপনার পছন্দের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন:
Football Tournament Registration Form:
Swimming Contest Registration Form:
Reel Making Contest Registration Form:
Cultural Performance Registration Form:
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে আরও প্রাণবন্ত, উপভোগ্য ও স্মরণীয় করে তুলবে। তাই আর দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং প্রস্তুত হয়ে যান আনন্দ, উচ্ছ্বাস, প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নতুন স্মৃতিতে ভরপুর একটি অসাধারণ দিনের জন্য।
ধন্যবাদ।
